এতদ্বারা গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে দশম শ্রেণির পূর্ণাঙ্গ মূল্যায়ন পরীক্ষা এবং ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে ষষ্ঠ থেকে নবম শ্রেণির সার্বিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষায় সকল ছাত্র-ছাত্রীর যথাসময়ে ও নিয়মিতভাবে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ করা হলো।
এছাড়াও, বেতন, ফিসহ যাবতীয় বকেয়া আগামী পরীক্ষার পূর্বেই পরিশোধ করার জন্য বিশেষ গুরুত্ব সহকারে নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
আদেশক্রমে,
মোঃ রওশন আলী
ভাইস প্রিন্সিপাল
গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ